[ আন্তর্জাতিক ]
হাসপাতালে বোমা হামলা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই সন্তান প্রসব নারীর
ছবি: মারিয়ানা ভিশেগিরস্কায়া
ইউক্রেনের মারিউপোল শহরের একটি হাসপাতালে রুশ বাহিনীর বোমা হামলা থেকে কোনও মতে পালিয়ে প্রাণে বেঁচে যান গর্ভবতী মারিয়ানা ভিশেগিরস্কায়া নামে এক নারী। এ ঘটনার একদিন পরেই শুক্রবার (১১ মার্চ) কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত জানিয়েছেন, শিশুটির নাম ভেরোনিকা রাখা হয়েছে।
.png)
প্রতিবেদনের তথ্য মতে, ওই হাসপাতালে রুশ বাহিনীর বোমা হামলায় তিন জনের মৃত্যু হলেও ওই হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় গর্ভবতী ওই নারীকে বের হতে দেখা যায়। এমন কিছু ছবি সাংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই ঘটনার পরদিন কন্যা সন্তানের জন্ম দেন মারিয়ানা।
আরো পড়ুন>> ১৫ পাত্রীর কেউ রাজি হয়নি বিয়েতে, হতাশায় যুবকের আত্মহত্যা
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!