ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার গোলাবর্ষণে কিয়েভের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১২ মার্চ ২০২২
রাশিয়ার গোলাবর্ষণে কিয়েভের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি হিমায়িত খাদ্য গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবারস্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে রুশ বাহিনীর গোলাবর্ষণে ওই  গুদামটিতে আগুন লেগেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস)।

জানা গেছে, দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন।

এসইএস সেখানকার যেসব ছবি প্রকাশ করেছে, তাতে দেখা গেছে আগুনের লেলিহান শিখা উঠছে। একতলা গুদামটি দাউ দাউ করে জ্বলছে। সেখানকার আগুনের কারণে আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

Advertisement

আরো পড়ুন: দিল্লিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

এসইএস বলেছে, দমকল বাহিনীর কর্মীরা এখনো আগুন নেভানোর কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!