ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে কোভিডে মৃতের আসল সংখ্যা সরকারি হিসাবের ৮গুণ বেশি: ল্যানসেট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৬, ১২ মার্চ ২০২২
ভারতে কোভিডে মৃতের আসল সংখ্যা সরকারি হিসাবের ৮গুণ বেশি: ল্যানসেট
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোর একটি ভারতে সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৯০ হাজার মানুষ। তবে স্বাস্থ্যবিষয়ক প্রখ্যাত জার্নাল ল্যানসেট বলছে, এক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ চরম মিথ্যার আশ্রয় নিয়েছে। ভারতে করোনায় মারা যাওয়ার প্রকৃত সংখ্যাটি হবে ৪০ লাখেরও বেশি।

ল্যানসেট জার্নাল বলছে, মূলত পুরো বিশ্বেই করোনার মৃতের হিসাব নিয়ে ভুয়া তথ্য দেয়া হয়েছে। কোথাও আতঙ্ক কমাতে এ ভুল তথ্য দেয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সরকারি ব্যর্থতা ঢাকতে এবং সমালোচনার তীব্রতা কমাতেই এ অপকৌশলের আশ্রয় নেয়া হয়েছে। মোটামুটি বিশ্বে গড়ে করোনায় মৃত্যুর পরিমাণ প্রকাশিত সংখ্যার তিনগুণ হবে।

তবে ভারত নিয়ে ল্যানসেটের প্রতিবেদনে আশ্চর্যজনক তথ্য দেয়া রয়েছে। সেটা হচ্ছে, বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় দেশটি করেনায় মৃত্যুর সংখ্যা গোপন করেছে অনেক বেশি। এই জার্নালে দাবি করা হয়েছে, সরকারি খাতা-কলমে ভারতে যতজন করোনা আক্রান্তের মৃত্যুর কথা বলা হয়েছে, আসল সংখ্যাটি তার চেয়ে ৮ গুণ বেশি।

Advertisement

আরো পড়ুন>> পাকিস্তানে ভুল করে ছোঁড়া ভারতীয় মিসাইলটি নিয়ে যা জানা গেল

সরকারি হিসাবে দেশে যেখানে করোনা সংক্রমিতদের মধ্যে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার বলে দাবি করা হয়েছিল, সেখানে ল্যানসেট বলছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০ লক্ষ ৭ হাজার।

ভারতে সরকারি রিপোর্ট যেখানে বলছে, প্রতি ১ লক্ষ কোভিড আক্রান্তের মধ্যে ১৮.৩ জনের মৃত্যু হয়েছে। ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রতি ১ লক্ষ কোভিড আক্রান্তের মধ্যে প্রায় ১৫২.৫ জনের মৃত্যু হয়েছে।

এর আগেও ল্যানসেটের পক্ষ থেকে কোভিড নিয়ে এমন পরিসংখ্যান প্রকাশ হয়েছে, যা বিভিন্ন দেশের সরকারি হিসাবের সঙ্গে মেলেনি। জার্নালটির পক্ষ থেকে দাবি করা হয়, নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করেই তাদের পরিসংখ্যান তৈরি করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!