প্রতিবেদনে বলা হয়, ফেসবুককে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে ও‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগ এনে অনতিবিলম্বে রাশিয়ায় তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কোর একটি আদালত।
আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।
.png)
তাসের খবরে বলা হয়, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই।