বুলডোজারে চড়ে বিয়ে বাড়িতে বর, গচ্ছা দিলেন চালক
ঘোড়ার পিঠে বা গাড়িতে নয়, বিয়ে করতে যাওয়ার জন্য বুলডোজারে চেপে বসেছিলেন হবু বর। সেভাবেই বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এমন ছবি দেখে নেটমাধ্যমের অনেকেই দেদার মজা লুটেছেন। তবে ফেঁসে গিয়েছেন বুলডোজারের চালক। এর জেরে কড়কড়ে ৫ হাজার টাকা গচ্ছা দিতে হচ্ছে বুলডোজারের
ঐ চালককে।
গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের বেতুল জেলার কেরপানি গ্রামে বুলডোজারে চেপে বিয়ে করতে গিয়েছিলেন অঙ্কুশ জায়সবাল। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অঙ্কুশের পাশে বসেছিলেন তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনেরা। বুলডোজারের উপর বসা হবু বরকে নিয়ে সে শোভাযাত্রা দেখে মজা লুটেছেন পথচারীরা। অনেকে আবার উৎসাহের বশে সে ছবি-ভিডিও মোবাইলবন্দি করেছেন। তা নেটমাধ্যমে প্রকাশ্য আসতেই বিপাকে পড়েছেন ঐ বুলডোজারের চালক রবি ভাস্কর।
হবু বরকে বুলডোজারের উপর বসিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখে চালকের বিরুদ্ধে কেস ঠুকেছে মধ্যপ্রদেশ পুলিশ। সঙ্গে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবার এই কেস দায়ের করার সময় পুলিশের যুক্তি, বুলডোজার তো সাধারণ যাত্রী পরিবহণের জন্য নয়। তা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য। এমনই আইন। সেই মোটর ভেহিকল্স অ্যাক্টের নানা ধারায় ফেঁসে গিয়েছেন ঐ চালক।
সূত্র: আনন্দবাজার
.png)