ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ৬ জুলাই ২০২২
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল- ছবি: সংগৃহীত

লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে তিন শিশুসহ মালির ২২ নাগরিকের মৃত্যু হয়েছে। জাতিসংঘ ও মালি সরকার এ তথ্য জানিয়েছে।

মালির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত ২২ জনসহ ৮৩ জনের একটি দলকে বহনকারী নৌকাটি গত ২২ জুন থেকে ভূমধ্যসাগরে আটকে ছিল। লিবিয়ার উপকূল রক্ষী বাহিনীর সহায়তায় ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ দিন সাগরে আটকে থাকার পর শনিবার তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র সাফা মাসেলি জানান, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা। বেঁচে যাওয়া কয়েকজনের স্বাস্থ্য খুব দুর্বল, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি অভিবাসীদের লিবিয়ার আল-মায়া আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

সূত্র : আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!