ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬ অভিবাসীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০১, ১৭ এপ্রিল ২০২২
লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬ অভিবাসীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২৯
ছবি: সংগৃহীত

লিবিয়া উপকূলে কাঠের তৈরি একটি ছোট নৌকা ডুবে ছয় শরণার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ২৯ জন। শনিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই তথ্য জানিয়েছে। 

আইওএম জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ওই ঘটনা ঘটে। আফ্রিকা থেকে লোকজন ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্যসাগরের ভয়ংকর এই রুট বেশি ব্যবহার করে।

সংস্থাটি বলেছে, এখন পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হলেও ধারণা করা হচ্ছে, এ ঘটনায় বাকি ২৯ যাত্রীরও সলিলসমাধি হয়েছে। শুক্রবার নৌকাটি ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। তবে কেন, কীভাবে নৌকাটি ডুবে গেছে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Advertisement

এক টুইটবার্তায় আইওএম বলেছে, ভূমধ্যসাগরে একের পর এক এ ধরনের প্রাণহানির ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। অবহেলার কারণে মানুষের জীবন দিয়ে এর দাম দিতে হচ্ছে।

আরো পড়ুন: ইউক্রেনের ট্যাংক তৈরি কারখানা ধ্বংস করল রাশিয়া

এশিয়া কিংবা আফ্রিকা থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাত্রায় লিবিয়া অন্যতম রুট। প্রায়ই দেশটির উপকূলে নৌকাডুবিতে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর খবর পাওয়া যায়।

উল্লেখ্য, উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে বিশেষ করে আফ্রিকার দারিদ্র পীড়িত দেশগুলোর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!