ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তনের মেয়াদ বাড়ালো মালয়েশিয়া

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২১:১২, ২৩ ডিসেম্বর ২০২১
অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তনের মেয়াদ বাড়ালো মালয়েশিয়া
ফাইল ফটো

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তনের সময় বাড়ানো হয়েছে ২০২২ সালের জুন পর্যন্ত। বুধবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বর থেকে রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত (২১ ডিসেম্বর) মোট এক লাখ ৯২ হাজার ২৮১ জন অবৈধ অভিবাসী এই প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। 

নিবন্ধিতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯৯ হাজার ৪৭, বাংলাদেশের ২৬ হাজার ৮২১ ও ভারতের ২৩ হাজার ৮৪৪ জন রয়েছেন। এরইমধ্যে মোট নিবন্ধিতদের মধ্যে এক লাখ ৬২ হাজার ৮২৭ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন।

Advertisement

সংশ্লিষ্টরা অবৈধ অভিবাসীদের প্রোগ্রাম কাউন্টার, বিমানবন্দর ও জেটি টার্মিনালে অযথা ভিড় না করার পরামর্শ দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!