ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শ্রীলংকায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন সাজিথ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫, ১৯ জুলাই ২০২২
শ্রীলংকায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন সাজিথ
ছবি: সংগৃহীত

শ্রীলংকার প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। যদিও জানা গিয়েছিল তিনি লড়াইয়ের মাঠে এগিয়ে ছিলেন।। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে প্রেমাদাসা নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

টুইটারে এক বার্তায় প্রেমাদাসা বলেন, আমি আমার দেশকে ভালোবাসি এবং জনগণকে লালন করি। আমার দেশের অধিকতর ভালোর জন্য আমি প্রেসিডেন্টের পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।

আরো পড়ুন: তাপমাত্রা ৪০ ডিগ্রি, ইতিহাসের সবচেয়ে গরম দিন ব্রিটেনে

Advertisement

তিনি আরো বলেন, তার দল (এসজেবি শ্রীলংকা), আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে।

উল্লেখ্য, দেশটির আইনপ্রণেতারা ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!