ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানের সৈকতে ৩০ মৃত কচ্ছপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ১৯ জুলাই ২০২২
জাপানের সৈকতে ৩০ মৃত কচ্ছপ
ছবি: সংগৃহীত

জাপানের প্রত্যন্ত একটি দ্বীপের সৈকতে অন্তত ৩০টি মৃত সবুজ সামুদ্রিক কচ্ছপ খুঁজে পাওয়া গেছে। কচ্ছপগুলোর বেশিরভাগেরই ঘাড়ে ছুরির আঘাত ছিল। কুমেজিমা দ্বীপের স্থানীয় লোকজন গত বৃহস্পতিবার ভাটার সময় মৃতদেহগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

নিউজ সাইট মাইনিচি জানিয়েছে, মাছ ধরা নৌকার এক জেলে স্বীকার করেছেন যে, মাছ ধরার জাল থেকে বের করার সময় কচ্ছপগুলো আঘাত পেয়েছিল। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই জেলে বলেন, কচ্ছপগুলোকে সাগরে ছেড়ে দিয়েছিলাম। কয়েকটির ওজন বেশি হওয়ায় সেগুলোকে মুক্ত করতে পারিনি। তাই সেই কচ্ছপগুলোকে ছুরিকাঘাত করেছিলাম।

Advertisement

আরো পড়ুন: শ্রীলংকায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন সাজিথ

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সবুজ সামুদ্রিক কচ্ছপকে জাপান কর্তৃপক্স এবং বিশ্ব সংরক্ষণ সংস্থাগুলো বিপন্ন প্রজাতির তালিকায় রেখেছে। জাপানের মূল ভূখণ্ডের প্রায় দুই হাজার কিলোমিটার দক্ষিণে কুমেজিমা দ্বীপ।

দ্বীপটির সৈকতে কচ্ছপগুলোর সন্ধান পাওয়ার খবর শুনে জাদুঘর থেকে সামুদ্রিক জীববিজ্ঞানী ও অন্যান্য কর্মীরা সেগুলোকে দেখতে ছুটে এসেছিলেন। তবে ততক্ষণে বেশিরভাগ কচ্ছপই নির্জীব হয়ে পড়েছিল।

জাদুঘরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, কচ্ছপগুলো অগভীর পানিতে ভেসে আছে। কয়েকটির ঘাড়ে এবং কয়েকটির মুখে ছুরির আঘাত ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!