ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্রে দুটি ক্রুজ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ১৭ আগস্ট ২০২২
সমুদ্রে দুটি ক্রুজ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
ফাইল ফটো

ইয়োলা সাগরে দু’টি ক্রুজ মিসাইল ছুড়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির দক্ষিণ পিয়ংগান প্রদেশের অনচন থেকে পশ্চিম সাগরে এসব মিসাইল ছোড়া হয়।- খবর আল জাজিরার। 

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং কয়েক সপ্তাহের মধ্যে প্রথম অস্ত্র পরীক্ষা শুরু করেছে।

দক্ষিণ কোরিয়ার একটি মন্ত্রণালয়ের বরাতে এএফপি জানায়, দক্ষিণ পিয়ংগান প্রদেশের অনচন থেকে পশ্চিম সাগরে দুটি মিসাইল ছোড়ার বিষয়টি সকালে শনাক্ত করা সম্ভব হয়েছে।

Advertisement

এএফপি আরো জানায়, মিসাইলের দূরত্ব শনাক্ত করতে এরই মধ্যে কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, পশ্চিম উপকূল থেকে দুটি মিসাইল ছোড়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!