ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্রে ঢেউয়ের ধাক্কায় ডুবে গেল বিলাসবহুল প্রমোদতরী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ২৫ আগস্ট ২০২২
সমুদ্রে ঢেউয়ের ধাক্কায় ডুবে গেল বিলাসবহুল প্রমোদতরী!
ফাইল ছবি

সমুদ্রের উত্তাল ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছিল প্রমোদতরী। এক বার সামলে নেয়ার চেষ্টাও করেছিলেন চালক। কিন্তু আবার একটি ঢেউ আছড়ে পড়তেই সেটি ডান দিকে কাত হয়ে যায়। প্রমোদতরীতে তখন চালকসহ বেশ কয়েক জন সওয়ারি ছিলেন।

প্রমোদতরীটি কাত হয়ে ঢেউয়ের সঙ্গে বেশ কিছু ক্ষণ লড়াই করতে করতে এগিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। প্রমোদতরীটি যখন ডুবে যাওয়ার মুখে, তখন উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। চালকসহ ন’জনকে উদ্ধার করার পরই প্রমোদতরীটি সমুদ্রে তলিয়ে যায়। ভয়ানক সেই দৃশ্য ধরা পড়েছে উপকূলরক্ষী বাহিনীর ক্যামেরায়।

আরো পড়ুন>> শিনজো আবে হত্যার ঘটনায় জাপানের পুলিশ প্রধানের পদত্যাগ

Advertisement

ঘটনাটি ইটালির। ‘মাই সাগা’ নামে ১২৯ ফুটের প্রমোদতরীটি গত শনিবার স্কুইলেস উপসাগরে দুর্ঘটনার মুখে পড়ে। প্রমোদতরীতে জল ঢুকতে শুরু করায় উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন চালক। উদ্ধারের জন্য তাদের সাহায্য চেয়েছিলেন। তখন প্রমোদতরীটি উপকূল থেকে ন’নটিক্যাল মাইল দূরত্বে ছিল। সাহায্যের বার্তা পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উপকূলরক্ষী বাহিনী। তার পর উদ্ধারকাজ চালায়। জানা গিয়েছে, প্রমোদতরীটির দাম ৭৮ লক্ষ ডলার। তবে মালিক কে তা জানা যায়নি বলেই উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর।

ভিডিওটি দেখুন...

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!