[ আন্তর্জাতিক ]
পুতিনের ঘনিষ্ঠ রুশ ধনকুবেরের প্রমোদতরী আটক করেছে ফিজি
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুশ ধনকুবের সুলেইমান কেরিমভের ৩০ কোটি ডলারের একটি প্রমোদতরী আটক করেছে ফিজি। সংবাদমাধ্যম আনাদোলুর এজেন্সির খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রমোদতরীটি আটক করা হয়েছে। কেরিমভের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনে তার প্রমোদতরীটি বাজেয়াপ্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এ কথা জানিয়েছে। ফিজির আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী জব্দ করার ওয়ারেন্ট প্রমোদতরীটির কর্তৃপক্ষকে দিয়েছে।
আরো পড়ুন: শ্রীলংকায় ফের জরুরি অবস্থা ঘোষণা
.png)
ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে রাশিয়ার নবম ধনী ব্যক্তি সুলেইমান কেরিমভ। তার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৪৫০ কোটি মার্কিন ডলার।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর রুশ এই ধনকুবেরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুতিন
লিংক সফলভাবে কপি হয়েছে!