ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২২
গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
মোতোকি তাতসুনোরি - ফাইল ছবি

রাশিয়া থেকে গোপন তথ্য-উপাত্ত সংগ্রহের অভিযোগে জাপানি এক কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ভ্লাদিভস্তক শহর থেকে অভিযুক্ত ওই জাপানি কূটনীতিককে আটক করে। তিনি রাশিয়ায় কনসাল হিসেবে কাজ করছিলেন বলে তুর্কি রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মোতোকি তাতসুনোরি নামে এ কূটনীতিক সংরক্ষিত তথ্য কেনার প্রচেষ্টার কথা স্বীকার করেছেন। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এফএসবি এক বিবৃতিতে বলেছে, জাপানের এ কূটনৈতিক গোপন তথ্য অর্থের বিনিময়ে কেনার প্রচেষ্টা চালানোর সময় ধরা পড়েন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দেশকে রাশিয়া কীভাবে সহযোগিতা করছে এবং প্রিমোরি এলাকার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কিত তথ্য-উপাত্ত কেনার চেষ্টা করেন ওই জাপানি কূটনীতিক।

আরো পড়ুন>> সিরিয়ায় ছড়িয়ে পড়ছে কলেরা, ২৯ জনের মৃত্যু

এফএসবি জানিয়েছে, জাপানের এ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি এমন সব তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন, যা তার কূটনৈতিক পরিচয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। পাশাপাশি যেসব তথ্য নেয়ার চেষ্টা করেছেন, তাতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থ জড়িত।

আটক জাপানি কূটনীতিক স্বীকার করেছেন, তার তৎপরতা রাশিয়ার আইনকে লঙ্ঘন করেছে। এ ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের মিনিস্টার-কাউন্সিলরকে তলব করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আটক তাতসুনোরিকে রাশিয়া থেকে ৪৮ ঘণ্টা মধ্যে চলে যেতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!