বৃহস্পতিবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগ ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে বিদেশি দূতাবাসের কূটনীতিকদের চিহ্নিত করে গ্রেফতার করেছে।
.png)
পরবর্তীতে জাইলস হুইটেকার নামে এক ব্রিটিশ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হয় বলে ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
আরো পড়ুন>> নাইজেরিয়ায় কারাগার থেকে আট শতাধিক বন্দি ছিনতাই
হুইটেকার ২০১৮ সাল থেকে তেহরানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের মধ্যে একটি বিশেষ সংরক্ষিত এলাকার মাটি সংগ্রহের অভিযোগ রয়েছে।
অবশ্য অন্য বিদেশি কূটনীতিকদের জাতীয়তা, তারা সংখ্যায় কতজন কিংবা তাদের কবে গ্রেফতার করা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই কূটনীতিকদের গ্রেফতারের ঘটনা ঘটল।