ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এলইডি টিভি বিস্ফোরণে কেঁপে উঠলো বাড়ি, কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ৫ অক্টোবর ২০২২
এলইডি টিভি বিস্ফোরণে কেঁপে উঠলো বাড়ি, কিশোর নিহত
ছবি: সংগৃহীত

এলইডি টিভি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলো বাড়ির দেওয়াল ও ছাদ। নিহত হলো ওমেন্দ্র নামে এক কিশোর। এ ঘটনায় আহত হলেন ওমেন্দ্রের মা, ভাইয়ের বউ ও বন্ধু। ভারতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দেওয়ালে লাগানো একটি টিভিতে আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ওমেন্দ্রের মুখ, বুক ও গলায় গভীর ক্ষত তৈরি হয়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় টিভি লাগানোর দেওয়ালে গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা বিনীতা জানান, বিস্ফোরণে প্রচণ্ড শব্দ শুনে গ্যাস সিলিন্ডারে ব্লাস্টের বিষয়টি মাথায় আসে।  ঘরের বাইরে এসে দেখি পাশের বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে।

Advertisement

বিস্ফোরণের সময় একই ঘরে ওমেন্দ্রর মা, ভাবী ও এক বন্ধু ছিল। তারাও আহত হয়েছেন। মা ও বন্ধু করণকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পরিবারের আরেক সদস্য মনিকা জানান, অন্য ঘরে থাকায় তিনি বেঁচে চান। তখন বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়ি থরথর করে কেঁপে উঠেছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!