[ রাজধানী ]
রাজধানী ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণ, নিহত ১
ফাইল ফটো
রাজধানীর হাজারীবাগের মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। রোববার হাজারীবাগের বউ বাজার এলাকায় রাতে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি মো. মুক্তারুজ্জামান।
তিনি বলেন, হাজারীবাগের বউ বাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস ডিপোতে হঠাৎ কেমিক্যাল বিস্ফোরণে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। তবে তার নাম এখনো পাওয়া যায়নি।
.png)
ওসি বলেন, এ ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেলের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদেরও নাম-পরিচয় মেলেনি। ঢাকা মেডিকেলে আমাদের একজন অফিসারকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!