ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছেলেকে ‘ডিভোর্স’ দিতে চেয়েছিল পুত্রবধূ, রাগে গুলি করে মারলো শ্বশুর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২০, ৭ অক্টোবর ২০২২
ছেলেকে ‘ডিভোর্স’ দিতে চেয়েছিল পুত্রবধূ, রাগে গুলি করে মারলো শ্বশুর
শীতল সিংহ দোসাঞ্জ - ফাইল ছবি

ছেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন পুত্রবধূ। সেই রাগে তাকে গুলি করে মারলেন ভারতীয় বংশোদ্ভূত ৭৪ বছর বয়সী শীতল সিংহ দোসাঞ্জ। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়।

মৃত নারীর পরিবার সূত্রে দাবি করা হয়েছে, শীতলের পুত্রবধূ গুরপ্রীত কউর দোসাঞ্জ তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শীতল বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য গুরপ্রীতকে অনুরোধ জানান। কিন্তু গুরপ্রীত নিজের সিদ্ধান্তে অনড় থাকায় পরে শীতল তাকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ।

গুরপ্রীতের পরিবার সূত্রেই জানা গিয়েছে, তিনি আমেরিকার একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন। সেই সংস্থার ‘কার পার্কিং এরিয়া’তেই গুরপ্রীতকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

Advertisement

আরো পড়ুন>> ভালুকের গালে চড় মেরে পোষা কুকুরকে বাঁচালেন যুবক!

গুরপ্রীতের এক আত্মীয়ের দাবি, খুন হওয়ার আগে তিনি ফোনে কথা বলেছিলেন। ফোনের সেই কথোপকথনে তিনি সেই আত্মীয়কে জানান, তার ভীষণ ভয় লাগছে, কারণ শীতল তার গাড়ির দিকে এগিয়ে আসছেন। পরে সেই গাড়ি থেকেই উদ্ধার করা হয় গুরপ্রীতের মৃতদেহ। তার মাথার দু’পাশে দু’টি গুলির ক্ষত দেখতে পাওয়া গিয়েছে। ক্যালিফোর্নিয়া পুলিশের গোয়েন্দা বিভাগ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!