ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গরু বের করতে গিয়ে স্ত্রী দেখলেন স্বামীর ঝুলন্ত লাশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ৬ অক্টোবর ২০২২
গরু বের করতে গিয়ে স্ত্রী দেখলেন স্বামীর ঝুলন্ত লাশ
লাশ উদ্ধার করে পুলিশ

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃত্তিবাস রবিদাস নামে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গোয়ালঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

বুধবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগবিন্দপুর চা-বাগানের মদনপুর লাইনে এ ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী কৃত্তিবাস একই এলাকার রামপ্রসাদ রবিদাসের ছেলে। তিনি চার সন্তানের জনক।

কৃত্তিবাসের স্ত্রী রেখা দাস জানান, রাতে খাবার খেয়ে ছোট ছেলেকে নিয়ে পাশের কক্ষে ঘুমাতে যান তার স্বামী। সকালে গরু বের করতে গেলে গোয়ালঘরের আড়ার সঙ্গে স্বামীকে ঝুলতে দেখেন তিনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

Advertisement

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!