সোমবার সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে মেরাদিয়া পানির পাম্পের পাশের একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
.png)
তিনি বলেন, পরিবার জানিয়েছে রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ডাকাডাকি করলেও দরজা না খোলেননি। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আমরা তার মরদেহ উদ্ধার করি।
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, তিনি ইন্টারনেট ব্যবসা করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, এ বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।