রোববার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে মারা যান।
পল্টন থানার এসআই আল আমিন বলেন, পল্টন থানাধীন লেভেল ক্রসিং বক্সের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, ঐ নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।