ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-বাবা গাছের নিচে দাঁড়িয়ে দেখলেন ছেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৬, ১ অক্টোবর ২০২২
মা-বাবা গাছের নিচে দাঁড়িয়ে দেখলেন ছেলের মৃত্যু
বামন থানা। ছবি: সংগৃহীত

রগুনার বামনা উপজেলায় নারিকেলগাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের মা-বাবা গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। বরগুনার বামনা উপজেলার পোটকাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. মহারাজ মিয়া উপজেলার পোটকাখালী গ্রামের মো. সুলতান চৌকিদারের ছেলে।

মহারাজের বাবা সুলতান চৌকিদার বলেন, ‘কয়েকবার বলেছি বাবা তুই আজ গাছে উঠিস না। ও আমাদের কথা না শুনেই গাছে ওঠে। আমি চাইয়া চাইয়া ছেলের ছটফট করা দেখছি। কিছু সময় পরে দেহি মহারাজের শরীর দিয়া ধোঁয়া বাইর হয়। নিচে বইয়া কতবার যে ওরে নামতে কইছি ও কিছুই শোনে নি। আল্লাহ আমার পোলাডারে চোখের সামনে দিয়া এমন কইরা ক্যান নিল। ’

Advertisement

বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মহারাজের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!