বুধবার বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। জতিন্দ্র নাথ বিশ্বাস উপজেলার সদর ইউপির উত্তর কয়ারপাড়া গ্রামের খগেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তিনি বাড়ি থেকে ধান ক্ষেতে কাজ করতে মাঠে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের প্রশান্ত কুন্ডুর পোল্ট্রি মুরগির ফার্মে শিয়াল মারার জন্য পেতে রাখা বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জুলকার নাইম তাকে মৃত ঘোষণা করেন।
.png)
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।