[ দেশজুড়ে ]
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিথর হলেন অটোচালক
প্রতীকী ছবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উলিপুর উপজেলা ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শফিকুল একই গ্রামের হাফেজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে অটোরিকশা চালানো শেষে বাড়ি ফেরেন শফিকুল। এ সময় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!