শনিবার দুপুরে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল আলীম একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে লোডশেডিং থাকায় বসতবাড়িতে দুইটি তার সংযোগ দিতে যান আব্দুল আলীম। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আক্তারুজ্জামান।