রোববার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চর আনন্দ পাট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসমাইল একই গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
জানা যায়, ইসমাইল মোল্লা সকালে নিজ বসতঘরে একটি বিদ্যুতের বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম আজম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।