শুক্রবার দুপুর ২টার দিকে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. গোলাম কিবরিয়া উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের মো. মোজাহের আহমদের ছেলে। তিনি স্থানীয় সমিতি বাজার মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।
চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে গোলাম কিবরিয়া নতুন একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
.png)