[ দেশজুড়ে ]
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরীর
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাত জাহান নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপরচাক পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে। মৃত ইসরাত জাহান একই গ্রামের ধুলু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, ইসরাত শনিবার সকালে বাড়ির পাশে একটি দোকানে মুরগি কিনতে গিয়েছিল। এ সময় সে দোকানের পাশের বিদ্যুতায়িত হয়ে থাকা একটি লোহার তারের বেড়ায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
শিবগঞ্জ থানার এসআই জাকিরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!