[ দেশজুড়ে ]
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু
প্রতীকী ছবি
বরিশালে সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হাওলাদার নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ডিঙ্গামানিক গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কামাল হাওলাদার একই গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহমান বলেন, দুই মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন কামাল। দেশে ফিরে ডিঙ্গামানিক গ্রামে ঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি। মঙ্গলবার দুপুরে পাম্প দিয়ে নির্মাণাধীন ঘরের দেওয়ালে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, কামাল হাওলাদারের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!