[ দেশজুড়ে ]
গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাকিল আহমেদ নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার পৌর শহরের চাঁচকৈড় মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাকিল আহমেদ একই এলাকার মো. শবিদুল ইসলামের ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে পৌর শহরের তালুকদার পাড়ার সোহেল তালুকদারের বাড়িতে নির্মাণ কাজ করছিলেন শাকিল। এ সময় বাঁশ বেয়ে উপরে উঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
.png)
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!