ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দরজা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ)  প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪, ১৭ আগস্ট ২০২২
দরজা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে দরজা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মালেকা আক্তার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শেরপুর ইউপির মেরাকোণা গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধা মালেকা একই গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী। 

সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় দরজা লাগাতে যান বৃদ্ধা মালেকা। এ সময়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

তিনি আরো বলেন, পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় বুধবার সকালে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!