এ সময় মো. কামরুল নামে আরেক শ্রমিক আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী দিপঙ্করের ভবনে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। মৃত নাদিম হোসেন যাত্রাপুর এলাকার দুলাল শেখের ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিক কবির হোসেন বলেন, সকাল থেকে নাদিম, কামরুলসহ আমরা চারজন যাত্রাপুর এলাকার দিপঙ্করের ভবনে কাজ করছিলাম। সাড়ে ১১টার দিকে কলাম তৈরির জন্য ফর্মা ওঠাচ্ছিলেন নাদিম। এ সময় বিদ্যুতের তারে ফর্মা লেগে নাদিম ও কামরুল গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক গোলাম রাফি বলেন, দুপুরে বিদ্যুতায়িত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে নাদিম নামে একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। অন্যজনও (কামরুল) গুরুত্বর আহত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।