ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাদে বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ৫ আগস্ট ২০২২
ছাদে বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে বিদ্যালয়ের ছাদে কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের অনন্তপুর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মৃত পারভেজ পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব অলকা গ্রামের মো. শাহ আলমের ছেলে এবং স্থানীয় অনন্তপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। 

পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামে স্থানীয় অনন্তপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামের শিশু কিশোররা ফুঠবল খেলছিল। খেলার এক পর্যায়ে তাদের ফুটবল বিদ্যালয়ের একতলা ভবনের ছাদে আটকে যায়। বলটি কুড়িয়ে আনতে ছাদ ওঠে ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. পারভেজ। বিদ্যালয়ের ছাদের এক পাশের প্রায় দুই ফুট ওপর দিয়ে বিদ্যুতের মেইন লাইন টানা। বল কুড়ানোর এক পর্যায়ে অসাবধানতাবশত পারভেজের হাত বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Advertisement

পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!