বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন- উপজেলার জয়নগর গ্রামের খেলাফাত হোসেনের ছেলে রুহুল আমিন এবং তৌহিদুর রহমান।
তাদের চাচা রেজাউল ইসলাম জানান, বিকেলে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে বাঁচাতে গিয়ে তার বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।