বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট হাজি তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বাইদ্দা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এবং সবুজ। তারা স্থাপনা বা বিল্ডিংয়ের ভূ-নিম্নস্থ মাটি পরীক্ষার কাজ করতেন।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকি বালিকা মাদরাসার পাঁচতলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ ও নজরুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
.png)
তিনি আরো বলেন, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।