[ দেশজুড়ে ]
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই প্রদীপ কুমার সাহাজী। তিনি জানান, বাড়ির পাশে গরুর গোয়াল ঘরে কাজ করতে যান জাকির। গোয়াল ঘরের টিনের সঙ্গে বিদ্যুতের তার লেগে থাকায় তা বিদ্যুতায়িত হয়েছিল। ঐ টিনে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন জাকির। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!