[ দেশজুড়ে ]
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু
ফাইল ফটো
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু কালাম নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আবু কালাম একই গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে বেড়া পরিষ্কার করছিলেন আবু কালাম। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!