[ দেশজুড়ে ]
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল খামারির
প্রতীকী ছবি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম নামে এক খামারির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বেতিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মুরগির খামারে কাজ করতে যান। এ সময় বৈদ্যুতিক লাইন ঠিক করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। রফিকুলকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
.png)
হাজীগঞ্জ থানার ওসি মো. জুবায়ের সৈয়দ জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!