[ দেশজুড়ে ]
খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু পশ্চিম পাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মামুন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী মামুন পশ্চিম পাড়া গ্রামের টুকু জোয়ার্দারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাছরিন বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির আঙিনায় শেড নির্মাণ করে ব্রয়লার মুরগি লালন-পালন করছিলেন টুকু জোয়ার্দার। মঙ্গলবার রাতে মুরগির শেডে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন তার ছেলে মামুন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
.png)
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!