[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে কাজীপুর উপজেলার হাটশিরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রঞ্জনা খাতুন একই এলাকার আবু তাহেরের স্ত্রী।
জানা যায়, দুপুরে রাইস কুকারে ভাত রান্না করছিলেন রঞ্জনা খাতুন। এ সময় তিনি লোহার খুন্তি দিয়ে ভাত নাড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সবকিছু জেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!