[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শুড়শুড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মনিরুল ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দী এলাকার শওকত আলীর ছেলে।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জানান, মনিরুল ২০ দিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ি এসেছেন। তিনি আসার পর শুড়শুড়ি বাজারে বাড়ি নির্মাণ শুরু করেন। শুক্রবার সকালে নির্মাণাধীন ঐ বাড়িতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মনিরুল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!