[ সোশ্যাল মিডিয়ায় ]
দীর্ঘ অপেক্ষায় হয়নি স্বামীর মৃত্যু, কফিন বিক্রি করলেন হতাশ স্ত্রী
ছবি: সংগৃহীত
স্বামীর শারীরিক অবস্থা দেখে আর মাত্র কয়েকটি দিন বাঁচার প্রত্যাশা করেছিলেন স্ত্রী। তাই বাজার থেকে কেনেন চমৎকার একটি কফিন। কিন্তু স্বামীর মৃত্যুর অপেক্ষার প্রহর গুনতে গুনতে হতাশ হয়ে পড়েন স্ত্রী। অবশেষে স্বামীর মরদেহ রাখার আশায় কেনা কফিন বিক্রি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেন হতাশ স্ত্রী।
ঘটনাটি যুক্তরাজ্যের স্কটল্যান্ডে ঘটেছে।
বিজ্ঞাপনে তিনি লিখেন, নতুন কফিন বিক্রি করা হবে। স্বামীর জন্য কিনে এনেছিলাম। কিন্তু এখনো তিনি বেঁচে রয়েছেন। ফলে কফিনের আর প্রয়োজন নেই। শুধু শুধু একটা ঘর দখল করে রয়েছে সেটি।
.png)
তিনি আরো লিখেন, কফিনটি বিক্রি করলেও তার বালিশ দেওয়া হবে না। কারণ ঐ বালিশ আমার কুকুর দখল করে নিয়েছে। ঐ নারীর এ লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এক নেটিজেন লিখেন, এটা আমার দেখা জীবনের সেরা পোস্ট। আরেকজন লিখেন, এটা নিশ্চয়ই মজা করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে! অপরজন রসিকতা করে লিখেন, এক কামরার ফ্ল্যাট যারা খুঁজছেন, তাদের জন্য এটা সেরা।
সূত্র-টাইমস নাও নিউজ।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!