ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

‘ধরা পড়ার আগে রোমান্টিক, পরে বলেন বউ: গিয়াস উদ্দিন তাহেরী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫০, ২২ জুলাই ২০২৬
‘ধরা পড়ার আগে রোমান্টিক, পরে বলেন বউ: গিয়াস উদ্দিন তাহেরী
ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে এবার সোচ্চার হয়েছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী। ঘটনাটিকে 'বিকৃত মানসিকতা' আখ্যা দিয়ে এমপি নজরুলের তীব্র সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে ভিডিও বিতর্কের প্রসঙ্গ টেনে মাওলানা তাহেরী বলেন, "এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় এসব কী চলছে? কনের বয়স ১৪, কনের বাবার বয়স ৩৬ আর ওনার বয়স ৭৪—এ কেমন হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, আর ধরা পড়লে বলে বউ! এগুলো স্পষ্টত বিকৃত মানসিকতা।"

Advertisement

ভিডিও ফাঁসের পর দেওয়া নানা ব্যাখ্যার কঠোর বিরোধিতা করে তাহেরী বলেন, "এ ধরনের ঘটনাকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বানিয়ে দেওয়া কিংবা ধরা পড়ার পর দ্বিতীয় বিয়ের দাবি করা এক ধরণের পাক্কা মিথ্যাচার।"

সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, "প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা সঠিকভাবে তদন্ত করুন। এই মিথ্যাবাদী ও মুনাফেকদের মুখোশ উন্মোচনের এটাই সুযোগ। এদের মুখে ইসলাম থাকলেও অন্তরে ইসলাম নেই। এমনকি হারামকে হালাল হিসেবে চালানোর জন্য এরা অনলাইন বট বাহিনীও নামিয়ে দেয়।"

এমপির আগের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে তাহেরী আরও বলেন, "নির্বাচনের সময় দেখলাম উনি মাঝখানে সাদা পর্দা টাঙিয়ে প্রচার চালাচ্ছেন, একপাশে নারীরা, অন্যপাশে উনি। আর বলছেন, 'আপনারা পর্দা করে চলবেন।' কিন্তু পর্দার পেছনের চিত্র এখন সবার সামনে।"

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!