ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

যারা টাকা খেয়ে নিউজ করে তাদের মুখোশ উন্মোচন করুন, সারজিসের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ৯ ডিসেম্বর ২০২৪
যারা টাকা খেয়ে নিউজ করে তাদের মুখোশ উন্মোচন করুন, সারজিসের কঠোর বার্তা
সারজিস আলম- ফাইল ফটো

ভণ্ড সাংবাদিকদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এ বিষয়ে লিখেন তিনি।

সারজিস আলম লিখেছেন, ‘জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যে সকল সাংবাদিক টাকা খেয়ে মানুষকে জিম্মি করে মিথ্যা News করে, সেসব ভণ্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচন করুন।’

Advertisement

সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে পোস্টটি করেন তিনি। এরপর দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে বিষয়টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১৪ হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। মন্তব্য করেছেন ১২শ’ জনেরও বেশি লোক। শেয়ার হয়েছে ৪০৩টি।

তার পোস্টে অনেকেই সহমত পোষণ করছেন। গোলাম মোস্তফা নামে একজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর একটি পোস্ট করেছেন আপনার কথায় আমিও সহমত পোষণ করলাম।’ মন্তব্যের ঘরে কেউবা আবার ভালোবাসা ব্যক্ত করছেন। তুতুর আম্মু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য পেড়েছে, ‘নিঃস্বার্থ ভালোবাসা রইলো নতুনদের জন্য।’ 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!