ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে কীটনাশক খেয়ে তরুণীর আত্মহত্যা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ৩ অক্টোবর ২০২২
লালমোহনে কীটনাশক খেয়ে তরুণীর আত্মহত্যা
ফাইল ফটো

ভোলার লালমোহনে চালের পোকা মারার ওষুধ খেয়ে মোসা. স্বপ্না আক্তার নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

রোববার রাতে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্বপ্না একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম বলেন, স্বপ্নার মানসিক সমস্যা ছিল বলে তার বাবা জানিয়েছেন। রোববার রাতে স্বপ্নার মা তাকে বমি করতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!