দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার সকাল থেকে প্রেসিডেন্ট নির্বাচন করতে উৎফুল্লভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন ব্রাজিলের ভোটাররা।
.png)
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ব্রাজিলের ১ কোটি ২০ লাখ মানুষ। তবে অভিযোগ উঠছে, ভোটের পরও ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আরো বাড়তে পারে। আলোচনা হচ্ছে, বলসোনারোও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটতে পারেন।
১৯৮৫ সালে সামরিক স্বৈরশাসকের পর গণতন্ত্র ফিরে আসা ও ব্রাজিলের সবচেয়ে মেরুকরণের নির্বাচনে উত্তেজনার নায়ক লুলা। লুলা ইউনিয়ন নেতা ছিলেন। বেশ কয়েকটি জরিপ সংস্থা শেষ সপ্তাহে ধারণা অনুযায়ী, লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর মধ্যে কঠিন প্রতিযোগিতা হচ্ছে।
উল্লেখ্য, ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২ অক্টোবর। তবে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি। তাই দ্বিতীয় দফায় আজ রোববার (৩০ অক্টোবর) ভোটগ্রহণ হচ্ছে।