[ আন্তর্জাতিক ]
মালাউইয়ে কলেরার প্রাদুর্ভাব, ২১৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে কলেরায় আক্রান্ত হয়ে অন্তত ২১৪ জনের মৃত্যু হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে কলেরার সবেচেয়ে ভয়াবহ প্রার্দুভাব এটি।
মালাউই’র স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত মার্চ থেকে ৭ হাজার ৪৯৯ জন কলেরা রোগী পাওয়া গেছে। গত ১০ বছরের মধ্যে দেশটির মধ্যে সবেচেয়ে বড় আঘাত বলেছে জাতিসংঘ।
মালাউইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, গত মঙ্গলবারও ১৭৪ জন নতুন করে কলেরা রোগী শনাক্ত হয়েছে।
.png)
আরো পড়ুন>> মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, ৪ নারীসহ নিহত ৯
মন্ত্রণালয়ের পরিচালক স্টর্ম কাবুলুজি বলেন, নতুন করে ঢেউ দেখা দিয়েছে। তবে অক্টোবরে অনেক বৃদ্ধির পর এখন কিছুটা কমেছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘে শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছিল, দেশটির টিকাদান কার্যক্রমকে এগিয়ে নিতে ২৯ লাখ কলেরার ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলেরায় ডায়রিয়া এবং বমি হয়ে থাকে। বড়দের তুলনায় শিশুদের এটি হওয়ার ঝুঁকি বেশি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!