দামি রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে পার্টি, বিল এল দেড় কোটি টাকা!
সল্ট বে- নামে পরিচিত তুরস্কের বিখ্যাত শেফ ‘নুসরাত গোকসে’র মালিকানাধীন অন্যতম একটি রেস্টুরেন্ট ‘নুসর-এট’। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রেস্টুরেন্টগুলোর মধ্যে এটি একটি। এর একটি আউটলেট রয়েছে আবুধাবিতে। নুসরাত গোকসে’র রেস্তোরাঁয় পার্টি করার সময় কেউ একজন দেড় কোটি টাকার খাবার খেয়েছেন। এই বিলের ছবি ‘সল্ট বে’ নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
এই বিলের তারিখ জানা যায় ১৭ই নভেম্বর। যদিও এই বিলটি আসলে কার নামে, তা নিয়ে রেস্তোরাঁর পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি যদি বিশ্বাস করা হয়, তাহলে এই বিলটি বিখ্যাত কার রেসিং টুর্নামেন্ট ‘ফর্মুলা-১’ চালকদের দলের।
বিশ্বের বিখ্যাত সব গাড়ি চালক এখানে অংশ নেন। এই বিলের ছবি শেয়ার করে সল্ট বে লিখেছেন, ‘গুণমান কখনই দামি হয় না’।
.png)
রেস্তোরাঁর বিলে দেখা যায়, গ্রাহক এখানে ৬,১৫,০৬৫ দিরহাম মূল্যের খাবার খেয়েছেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ দশমিক ৭১ কোটি টাকা। আবুধাবিতে এই বছরের ফর্মুলা-১ গ্র্যান্ড প্রিক্সের আয়োজন করা হয়েছিল। এতে ম্যাক্স ভার্স্টাপেন প্রথম স্থান অধিকার করেন। অন্যদিকে, চার্লস এল. আর সার্জিও পেরেজ ছিলেন তৃতীয়।
আরো পড়ুন>> চীনে একদিনে ফের রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
এই খাবারের বিলের ছবিটি ভাইরাল হওয়ার পরে, অনেকেই ‘সল্ট বে’র নিন্দা করেছেন। কেউ মন্তব্য করেছেন বিত্তবান মানুষের পছন্দের তালিকাও দীর্ঘ। আবার কেউ কেউ বলছেন যে এটি নিছক লুট।
রেস্তোরাঁর সাইট অনুসারে, যদি কোনো ব্যক্তি এখানে ডিনার করতে যায় তবে স্টার্টারেই তার খরচ হতে পারে লক্ষাধিক টাকা । এর প্রেক্ষিতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, এই টাকায় খুব ভালো জায়গায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা সম্ভব।
সূত্র: সিয়াসাত ডেইলি