মার্কিন বিমান কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহের থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে প্রায় পাঁচ কোটি ৫০ লাখ মানুষ ভ্রমণ করবে, যা ২০২১ সালের তুলনায় এক দশমিক পাঁচ শতাংশ ও মহামারির আগের তুলনায় ৯৮ শতাংশ বেশি।
ফ্লাইটঅ্যায়রডটকম জানায়, এদিন দুই হাজার ৬৪৭ ফ্লাইট বিলম্বের পাশাপাশি ৬৩টি বাতিল করা হয়।
.png)
ওহিও ভ্যালি ও দক্ষিণপূর্বাঞ্চলের মেমফিস ও ন্যাশভিল, টেনেসিসহ লুইসভিল, কেনটাকি, আশেভিল, উত্তর ক্যারোলিনার এক কোটি ৪০ লাখ মানুষের জন্য রোববার ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়।
রোববার সকালের দিকে দক্ষিণ-পূর্ব, মধ্য-আটলান্টিক ও গ্রেট লেক অঞ্চলে বৃষ্টিপাত হয়। এতে শিকাগো, সেন্ট লুই, ডেট্রয়েট, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, আটলান্টা, ওয়াশিংটন, ডিসি, ন্যাশভিল, টেনেসি, শার্লট, উত্তর ক্যারোরিনার মতো শহর থেকে ভ্রমণ হুমকির মুখে পড়ে।
দেশটির আবহাওয়া বিভাগ জানায়, আসন্ন আরো একটি ঝড়ের ফলে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে তুষার ছাড়াও ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। ওয়াশিংটন থেকে কলোরাডো পর্যন্ত শীতকালীন আবহাওয়া ও ঝড়ের সতর্কতা রয়েছে।