ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দীপিকাকে কয়েক মিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল বিলাসবহুল গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ৬ ডিসেম্বর ২০২২
দীপিকাকে কয়েক মিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল বিলাসবহুল গাড়ি!
ছবি: সংগৃহীত

স্কুটারে চেপে অফিসের ঢোকার জন্য বাঁক ঘুরতেই বিলাসবহুল চারচাকা গাড়ির সজোরে ধাক্কায় পড়েন যান ২৪ বছরের তরুণী দীপিকা ত্রিপাঠী। নিচে পড়ার পরই কয়েক মিটার পর্যন্ত ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে গেল গাড়িটি। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিলে মৃত বলে ঘোষণা করা হয়।

ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে বাড়ি থেকে বেরিয়ে স্কুটারে চেপে অফিসে যাচ্ছিলেন দীপিকা। অফিসের ঢোকার আগের বাঁক ঘুরতেই বিলাসবহুল গাড়ির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন। নিচে চাপা পড়ে যাওয়ার পরও কয়েক মিটার পর্যন্ত ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যায় বিলাসবহুল গাড়ি।

Advertisement

দীপিকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীপিকা নয়ডার সেক্টর-৯৬-এর কাছে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। বাড়ি থেকে প্রতিদিন স্কুটারে অফিস যেতেন তিনি।

পুলিশ জানায়, সেক্টর-৯৬-এর একটি ডিভাইডার পেরিয়ে অফিস যেতে বাঁক ঘুরতেই তাকে এসে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি বিলাসবহুল গাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দেওয়ার পর দীপিকার দেহ বেশ কিছুটা টেনে নিয়ে যায় গাড়িটি। দীপিকাকে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গাড়ি ছেড়ে ঘটনাস্থল থেকেই পালিয়ে যান হরিয়ানার বাসিন্দা স্যামুয়েল অ্যান্ড্রু পাইস্টার। পরে তাকে গ্রেফতার করা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান, নিহত দীপিকার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!